ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
-
রফিক হাসান (ঘাটাইল) টাঙ্গাইল - আপডেট সময় ০৩:০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের দারুল কোরআন নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দিকনির্দেশনায়, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঘাটাইলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিস নূরী তাসমিন ঊর্মির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। এ সময় সমাজসেবা অফিসার মোঃ জসিম উদ্দিন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হেলাল,ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান খান,জাসা গ্রুপের চেয়ারম্যান লায়ন ডাঃ মোঃ আব্দুস সাত্তারসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
