বায়ার্নকে রুখে দিল ভাইকিং
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
-->জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে চমক দেখিয়েছে নরওয়ের ক্লাব ভাইকিং স্টাভাঙ্গার। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ভাইকিং স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও জয় পায়নি স্বাগতিকেরা। অন্যদিকে, পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয় বায়ার্ন।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গিয়ানি স্টেনসনেসের হেডে এগিয়ে যায় ভাইকিং। এরপর পিটার ক্রিশ্চিয়ানসেন ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান হ্যারি কেইন। এরপর হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ইংলিশ অধিনায়ক। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে এটি ছিল তার অষ্টম গোল।
এরপর লুইস দিয়াজের গোলে ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে যায়। ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু ৭৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান্সের তারকা মাইকেল ওলিসে। প্রথমে হলুদ কার্ড দেখার পর প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মারায় কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ফলে পরের সপ্তাহে আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে খেলতে পারবেন না ওলিসে।
আরও পড়ুন
১০ জনের বায়ার্নকে শেষ পর্যন্ত আটকে রাখার পাশাপাশি নাটকীয়ভাবে সমতায় ফেরে ভাইকিং। ম্যাচের একেবারে শেষ মিনিটে হেডে গোল করেন হারমান হাউগেন। তাতেই ৩-৩ গোলের স্মরণীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে নরওয়ের ক্লাবটি।
অনিক/
আরও পড়ুন
শান্ত বললেন, কঠিন কন্ডিশনের অভিজ্ঞতা কাজে দেবে ভবিষ্যতে
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম
ছবি: সংগৃহীত
-->জয়ের আশা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ড্র করেছে বাংলাদেশ। তবে হতাশা থাকলেও পাঁচ দিনের টেস্টে কঠিন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা দীর্ঘ মেয়াদে দলকে সাহায্য করবে বলে মনে করেন শান্ত। বিশেষ করে, এই সংস্করণে বাংলাদেশের তুলনামূলক কম অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করেন তিনি।
শান্ত বলেন, ‘আমরা খুব কমই পাঁচ দিনের টেস্ট খেলি। তাই চতুর্থ বা পঞ্চম দিনের প্রথম সেশনে ম্যাচ গড়ানোর অভিজ্ঞতা আমাদের দলের কম। দীর্ঘ সময় ধরে ম্যাচে টিকে থাকা, ক্লান্ত অবস্থায়ও সুযোগ তৈরি করা কিংবা আরও ভালো বোলিং করা- এই অভিজ্ঞতা আমাদের আগামী সিরিজগুলোতে কাজে দেবে।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আমাদের এই ধরনের কন্ডিশনে একটি ম্যাচ খেলার প্রয়োজন ছিল। তাই এই অভিজ্ঞতা আগামী সিরিজগুলোতে আমাদের সাহায্য করবে।’
আরও পড়ুন
অনিক/
আরও পড়ুন
তরেসোলদির হ্যাটট্রিকে ইন্টার মিলানকে হারাল ক্লাব ব্রুগে
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
-->চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক ম্যাচে ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ক্লাব ব্রুগে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ইতালির সান সিরোতে স্বাগতিকদের বিপক্ষে বেলজিয়ান ক্লাবটির জয়ে নায়ক ২২ বছর বয়সী ইতালিয়ান-জার্মান ফরোয়ার্ড নিকোলো তরেসোলদি। দলের প্রথম তিনটি গোলই করেছেন তিনি, তুলে নিয়েছেন হ্যাটট্রিক।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইন্টার। সাবেক ইন্টার গোলরক্ষক ইয়ান সমার এদিন ক্লাব ব্রুগের গোলপোস্ট সামলান। ম্যাচের ১০ মিনিটে লাউতারো মার্তিনেজের শট ঠেকিয়ে দেন সুইস এই গোলরক্ষক। এর আগে শুরুতেই মার্কুস থুরামের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ক্লাব ব্রুগে। কার্লোস ফোর্বসকে ফাউল করেন ইন্টারের হাকান চালহানোগলু। পেনাল্টি পায় সফরকারীরা। ম্যাচের আধঘণ্টা পূর্ণ হওয়ার ঠিক আগে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তরেসোলদি।
আরও পড়ুন
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন এই তরুণ ফরোয়ার্ড। এক ঘণ্টা পেরোনোর পর ইন্টারের গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ম্যাচের ৭৫ মিনিটে ইন্টারের রক্ষণভাগের খেলোয়াড়দের চেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তৃতীয় গোলটি করেন তরেসোলদি। তাতেই হ্যাটট্রিক পূর্ণ হয় তার।
ম্যাচ শেষে তরেসোলদি বলেন, ‘এটি ছিল অবিশ্বাস্য ও দুর্দান্ত একটি রাত। এমন রাতের স্বপ্ন আমি অনেকবার দেখেছি। আর এটি ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর স্বপ্ন।’
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমিয়ে ইন্টারকে ম্যাচে ফেরানোর আশা জাগান লাউতারো মার্তিনেজ। থুরামের শুরু করা আক্রমণের পর ফেদেরিকো দিমার্কোর ব্যাকহিল পাস থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ৩-১ গোলে পিছিয়ে পড়ার পরও লড়াই চালিয়ে যায় ইন্টার। ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-২ করেন মার্তিনেজ। তাতে সান সিরোর দর্শকদের মধ্যে ঘুরে দাঁড়ানোর আশা জাগে।
তবে চার মিনিটের ব্যবধানে আবারও ইন্টারের রক্ষণভাগের দুর্বলতা প্রকাশ পায়। ৮৭ মিনিটে গোল করে ক্লাব ব্রুগের হয়ে ব্যবধান ৪-২ করেন রোমিও ভারনান্ত।
এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অ্যাঞ্জে-ইয়োয়ান বনি গোল করে ব্যবধান কমান। কিন্তু ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লাব ব্রুগে।
ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোলে হেরেছিল ইন্টার। এবার ঘরের মাঠেও হারল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ফলে চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট পায়নি দলটি। সিরি আ লিগের শীর্ষে থাকা ইন্টারকে আগামী সপ্তাহে ঘরের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে টুর্নামেন্টের পরের ম্যাচ খেলতে নামবে।
অন্যদিকে, প্রথম ম্যাচে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলে হেরেছিল ক্লাব ব্রুগে। ইন্টারকে হারিয়ে ঘুরে দাঁড়ানো বেলজিয়ান দলটির পরের প্রতিপক্ষ ফরাসি ক্লাব লেন্স।
অনিক/
আরও পড়ুন
স্পেনে রেড ডেভিলসদের হার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত
-->স্পেন সফরটা ভালো হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে রেড ডেভিলসরা। এই হারে আরও চাপে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক।
ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে লিভারপুলের কাছে হেরেছিল আতলেতিকো। তবে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।
ম্যাচ শুরুর এক মিনিট পূর্ণ হওয়ার আগেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন পাবলো বারিওস। গোলের পরপরই দলের অধিনায়ক কোকে মাকে হারানোর শোকের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ম্যাচের দিনই কোকে তার মাকে হারান।
আরও পড়ুন
প্রথম গোলের ব্যবধান বাড়াতে আতলেতিকোকে অপেক্ষা করতে হয়েছে ৭৯ মিনিট পর্যন্ত। এর ঠিক আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানইউর ডিফেন্ডার লেনি ইয়োরো। একজন কম নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে ৭৯ মিনিটে গোল করেন আদেমোলা লুকম্যান। তাতেই ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
এই পরাজয়ে মৌসুমের শুরুতে ম্যানইউর হতাশাজনক পারফরম্যান্স আরও দীর্ঘ হলো। টানা পাঁচ ম্যাচে জয়হীন দলটি, সর্বশেষ সাত অ্যাওয়ে ম্যাচে জিতেছে মাত্র একটিতে। চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে ইতালিতে কোমোর মুখোমুখি হবে তারা।
ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যম অ্যামাজন প্রাইমকে ক্যারিক বলেন, ‘আজকের ম্যাচটিকে আলাদাভাবে বিচার করতে হবে। এটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, আর এমন মাঠে এসে খেলা কঠিন। আমরা কিছু কিছু জায়গায় ভালো করছি।’
অনিক/
আরও পড়ুন
ইয়ামালের জোড়া অ্যাসিস্টে ইস্তাম্বুলে বার্সেলোনার গোল উৎসব
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: সংগৃহীত
-->চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। শুরুতে গোল হজম করেও ঘুরে দাঁড়িয়ে গালাতাসারেকে ৪-১ গোলে হারিয়েছে কাতালানরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ইস্তাম্বুলের রামস পার্কে বার্সার জয়ে অবদান ২০২৬ বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের। সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় আর্সেনাল ও স্পোর্তিং লিসবনের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে বার্সা। তিন দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে, কোনো পয়েন্ট না পাওয়ায় তালিকার নিচের দিকে পড়ে আছে তুরস্কের ক্লাব গালাতাসারে।
ম্যাচের শুরুতে বার্সা আধিপত্য বিস্তার করলেও প্রথম গোল পায় স্বাগতিক গালাতাসারে। রাশিয়ান ফুটবলার আলেক্সেই বাতরাকভের নেওয়া শট জোয়াও কানসেলোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এতে এগিয়ে যায় তুরস্কের ক্লাবটি।
আরও পড়ুন
তবে বিরতির ঠিক আগে সমতায় ফেরে বার্সেলোনা। দানি ওলমোর পাস থেকে বল পেয়ে গোল করেন কানসেলো (১-১)। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বার্সেলোনা। ইয়ামালের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফেরমিন লোপেজ।
এর মাত্র তিন মিনিট পর দুর্দান্ত নৈপুণ্য দেখান ইয়ামাল। অল্প জায়গার মধ্যে তিনবার, তিন ভিন্ন কৌশলে এরেন এলমালিকে পরাস্ত করে বল বাড়িয়ে দেন গর্ডনের উদ্দেশে। সেই পাস থেকে গোল করেন গর্ডন।
এরপর করিম আদেয়েমির গোলেও অবদান রাখেন স্প্যানিশ এই তরুণ। তার পাস থেকে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন আদেয়েমি। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
অনিক/
