প্রকাশিত: ১০:২৫, ২৫ অক্টোবর ২০২৬
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
বায়ুদূষণ। ফাইল ফটো
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। রবিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টায় ঢাকার বায়ুর মানের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ছিল ১৭৪, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।
একই সময়ে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২০৪ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। দ্বিতীয় স্থানে ভারতের মুম্বাই (১৯৫), তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৮৯) এবং চতুর্থ স্থানে ভারতের কলকাতা (১৭৪)।
একিউআই অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
