বগুড়ায় ফেসবুকে হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে ভিডিও প্রকাশ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রদর্শিত বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ছাড়া নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন- বাহিনীপ্রধান সুইট শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া ও মিরাজুল ইসলামের (১৯) বাড়ি বিলকেশপাথার গ্রামে। সোমবার ওসি ইকবাল বাহার এ তথ্য জানান।