বিক্ষোভ কর্মসূচির জায়গা হিসেবে যন্তর-মন্তরকে ডি-নোটিফাই করল স্বরাষ্ট্র মন্ত্রক। দিল্লিতে এই এলাকায় আর বিক্ষোভ দেখানো যাবে না। বিক্ষোভ কর্মসূচির জন্য তিনটি জায়গাকে চিহ্নিত করল কেন্দ্র। রামলীলা ময়দান, বুরারি ময়দান ও CBD ময়দানকে বিক্ষোভ দেখানোর জন্য চিহ্নিত করল স্বরাষ্ট্র মন্ত্রক। এর পরেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, ‘গোটা দেশ যন্তর মন্তর হবে’।
