দুর্গাপুরে শুরু হতে যাচ্ছে সাত দিনব্যাপী ‘কমরেড মণি সিংহ মেলা’। আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ উপলক্ষে উদযাপন কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ডা. দিবালোক সিংহ। সিপিবির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় সভায় মেলার সার্বিক ব্যবস্থাপনা, মাঠ প্রস্তুতকরণ, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা, প্রচার এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য দেন- কমিটির যুগ্ম-আহ্বায়ক অজয় সাহা ও আব্দুল্লাহ আল মামুন, বিএনপির সহসভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সিপিবির সভাপতি আলকাছ উদ্দীন মীর।