ছবির ক্যাপশন: .
স্টাফ রিপোর্টার
গণমাধ্যম কর্মীদের অধিকার রক্ষা ও নির্যাতন প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয়ে গঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর গাজীপুর অঞ্চলের নতুন নেতৃত্বে নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আখতার হোসেন। সর্বসম্মতিক্রমে তিনি গাজীপুর অঞ্চলের ইউনিট প্রধান (গণমাধ্যম) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
গত ৩০ সেপ্টেম্বর প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিককে কেন্দ্রীয় প্রধান করে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠিত হয়। মোহাম্মদ আখতার হোসেন বলেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে আমরা বদ্ধপরিকর। সহকর্মীদের সহযোগিতা ও সংহতি নিয়ে গাজীপুরে একটি নিরাপদ সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন সংবাদকর্মীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত হবে। বিশেষ করে গাজীপুর অঞ্চলে কর্মরত সাংবাদিকরা নতুন করে সংগঠিত হয়ে আরও দৃঢ় অবস্থানে দাঁড়াবেন। গাজীপুর অঞ্চলের সাংবাদিক মহলে তার এ নেতৃত্বকে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন সাংবাদিকগণ।
