মা লক্ষ্মীর ১৮টি হাত, আর সেই রূপেই শক্তির আরাধনা! মালদার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমে গত ২৬ বছর ধরে বিশেষ রীতিতে পূজিত হয়ে আসছেন ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী। ২০০০ সাল থেকে শুরু হওয়া এই পুজোয় সকালে দেবীকে শক্তিরূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মীরূপে আরাধনা করা হয়। ১৬ রকম উপাচারে পুজো, ১০৮টি বেলপাতা দিয়ে যজ্ঞ এবং বিশেষ ভোগ নিবেদনের রীতি রয়েছে এই আশ্রমে। কী ভাবে শুরু হয়েছিল এই ব্যতিক্রমী মহালক্ষ্মী পুজো? দেবীর ১৮ হাতের তাৎপর্যই বা কী? জানুন মালদার গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমের পুজোর ঐতিহ্য ও বিশেষ আচার-অনুষ্ঠানের কথা।
