২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপক রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। অর্থনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলা এবং অর্থনীতির ওঠানামা নিয়ন্ত্রণে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সহায়তা করে—এমন অর্থনৈতিক মডেল উন্নয়নে অবদানের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।সোমবার (১২ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করে।
একাডেমির বিবৃতিতে বলা হয়, বিজয়ীদের গবেষণা অর্থনীতির উত্থান-পতন সামাল দেওয়ার নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে গেলে বা বেড়ে গেলে যথাসময়ে নীতিগত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এতে দীর্ঘস্থায়ী মন্দা ও লাগামহীন মূল্যস্ফীতি এড়ানো যায়।
রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ডের গবেষণার সূত্র ধরে ‘নিউ কেইনসীয় মডেল’ গড়ে উঠেছে। এ মডেলের মাধ্যমে অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকারের বিভিন্ন নীতি ব্যবসা-বাণিজ্যের ওপর কী প্রভাব ফেলে, তা বিশ্লেষণ ও পরিমাপ করা যায়। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় এ মডেল ব্যবহার করে।পুরস্কারটির আনুষ্ঠানিক নাম ‘সেরভেরিস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস’। আলফ্রেড নোবেল সরাসরি এই পুরস্কার চালু করেননি। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এটি প্রবর্তন করে। পরে আলফ্রেড নোবেলের স্মরণে পুরস্কারটি দেওয়া শুরু হয়।
এ বছর পুরস্কারটির অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান।
The post অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপক appeared first on Mohona Tv.
