প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে সবাই যেমন একসাথে ছিলাম আগামীতেও একসাথে থাকতে চাই। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তিনি বলেন, কিছুদিন ধরে দেখা যাচ্ছে সরকার যে ঐক্য তৈরী করতে চায় কিন্তু একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা থেকে সকালে রওয়ানা দিয়ে সকাল দশটার কিছু আগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সৈয়দপুর থেকে রংপুর যাবার পথে পাগলাপিরে রাস্তার দুইধারে উপস্থিত হাজারো জনতার শুভেচ্ছা জানায় প্রধানমন্ত্রীকে। এসময় প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
রংপুরে যখন পৌঁছান সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান হাজারো মানুষ।
মাত্র ৩০ মিনিটের কর্মসূচিতে উৎসবের আনন্দ ভাগ করে নেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে।
ধর্মসভা ও কালীবাড়ি মন্দিরের পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। দেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান।
মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র রক্ষার আন্দোলন ও ২০২৪-এর জুলাই বিপ্লবে সব ধর্মের মানুষের অসাম্প্রদায়িক চেতনায় লড়াইয়ের কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরে উৎসবের আনন্দের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।
