নিউজ ডেস্ক।। ভোলার ইলিশাঘাট থেকে ৬ কেজি গাঁজাসহ হাসনাইন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ইলিশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।
আটক হাসনাইন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের নাজিমউদ্দিনের ছেলে।
এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ভোলা নিউজ / টিপু সুলতান
The post ভোলায় ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক appeared first on ভোলা নিউজ.
