কেশবপুরে সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় অভিভাবক ও কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বিকেলে এ কর্মশালায় ইউএনও আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এতে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির উপপরিচালক বিএম কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ও বিআরডিবির সভাপতি জাহাঙ্গীর কবির মিন্টু। কর্মশালায় বক্তারা গ্রামীণ নারীদের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং কিশোরীদের স্বাস্থ্য ও অধিকারবিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।