ডিএসইর ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ৩ কোম্পানি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১২ কোটি ২ লাখ ২০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ৫৮ লাখ ৪ হাজার ৯৭ টি শেয়ার ৬২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ২ লাখ ২০ হাজার টাকা। ফলে ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে অবস্থান করছে তিন কোম্পানি।
এর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ড্যাফোডিল কম্পিউটারসের ২ কোটি ২৫ লাখ ৯৪ হাজার টাকার, দ্বিতীয় স্থানে প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি ৭৮ লাখ ৫৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে এপেক্স স্পিনিং ও নিটিংয়ের ১ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


