ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর এর উদ্দ্যোগে ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গনে ছয়দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠি উদযাপিত হয়।
শুক্রবার মহাষষ্ঠী তিথিতে সন্ধ্যা ৬ টায় প্রতিমা মঞ্চের আবরণ উন্মোচন ও সন্ধ্যারতি উন্মোচন করেন ঋষিধাম, বাঁশখালি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।
পূজা পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন, চট্টগ্রাম এর সহকারী হাই কমিশনার শ্রী হরিশ কুমার।
স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এড. নিখিল কুমার নাথ।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বিদ্যালাল শীল, অরবিন্দু পাল অরুন, এড. চন্দন তালুকদার, পরিষদের সহ সভাপতি দিলীপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, কল্যাণ ফ্রন্টের যুগ্ন সচিভ বিশ্বজিত দত্ত বাবু, পরিষদের যুগ্ন সম্পাদক এড. নটু চৌধুরী, বিপ্লব সেন,চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আশ্রমের সম্পাদক সুজন ঘোষ বাদশা, আনন্দময়ী কালী মন্দিরের সম্পাদক সুজন দাশ বাদশা,
অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্ত, দীপংকর দেবনাথ, প্রিয়তোষ ঘোষ রতন, রিপন রায় চৌধুরী, শুভজিত দাশ, এড. রাজেশ বিশ্বাস, অধ্যাপক অসীম কুমার দে, রাজন দাশ, অমিত ঘোষ,সবুজ দাশ, ডা: নেহেরুলাল ধর, প্রিয়তোষ বল, এড. শ্যামল চৌধুরী, অয়ন ধর, বিবেক দেব, কুশন সেন প্রমুখ। রাত ১০ ঘটিকায় মায়ের অধিবাস হয়।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে ছিলো কীর্তিকা নৃত্যালয় ও নৃত্যময়ী একাডেমির পরিবেশনায় নৃত্যানুষ্ঠান, স্পন্দন কালচারাল ইন্সটিটিউট, বিবেকানন্দ সঙ্গীত নিকেতন, মূর্ছনা সঙ্গীত একাডেমি ও কল্কি ব্যান্ডদল এর পরিবেশনায় বিশেষ সঙ্গিতানুষ্ঠান।
শনিবার ও রবিবার মহা সপ্তমীর আয়োজনে রয়েছে দুপুর দেড় টায় জাগরণ পুঁথি পাঠ। পরিবেশনায় প্রবীর নন্দী ও তার দল, বিকাল ৩.৩০ টায় বংশী শিল্পকলা একাডেমি,বাঁশরী নজরুল চর্চা কেন্দ্র, অনন্যা সঙ্গীত নিকেতন, প্রারম্ভিক সঙ্গীত নিকেতন, আনন্দধারা সঙ্গিত ভুবন, সুরানন্দ পরিচালনায় বিশেষ সঙ্গিতানুষ্ঠান, সন্ধ্যা ৬.৩০ টায় সন্ধ্যারতি, সন্ধ্যা ৭.৩০ টায় বেতার টেলিভিশন শিল্পীদের বিশেষ সঙ্গীতাঞ্জলি। পরিবেশনায় মিতালী রায়, সুপ্রিয়া মজুমদার লাকি, অনুপম দেবনাথ পাভেল, অমিত সেন গুপ্ত।
চট্টগ্রাম নিউজ / এসডি/
The post জেএমসেন হলে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহাষষ্ঠী উদযাপিত appeared first on চট্টগ্রাম নিউজ.
