নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৬৫৪ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৮৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৪ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৪ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে মোট ৫ হাজার ৬৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে সরকারি হাসপাতালে ৪ হাজার ৫৯৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১ হাজার ৫৯ জন চিকিৎসা নিয়েছেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
