প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।। প্রতিবারের মত চট্টগ্রাম মহানগরীর চারটি স্থানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।
এর মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকতে বিকেল ৩টায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
পতেঙ্গা সমুদ্রসৈকত ছাড়াও নগরীর ফিরিঙ্গিবাজারের অভয়মিত্র ঘাট, কালুরঘাট এবং উত্তর কাট্টলীর রানী রাসমণি ঘাটে প্রতিমা বিসর্জন করা হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় নদী, সমুদ্র উপকূল ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। শোভাযাত্রাসহ প্রতিমা বিসর্জনস্থলে নিয়ে গিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।
