কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিউটি খাতুন (৪০) নামে এক নারীকে নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার শোমসপুর পশ্চিমপাড়া রেলস্টেশন গেট সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিউটি খাতুন শোমসপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ফারুক মন্ডলের মেয়ে এবং জনি শেখের স্ত্রী।
খোকসা থানা-পুলিশ জানায়, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে তাঁকে শোমসপুর বাজারগামী পাকা সড়ক থেকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
এ ঘটনায় খোকসা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি মো. জাহেদুর রহমান জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর
