রূপপুরে পৌঁছেছে পারমাণবিক জ্বালানির দ্বিতীয় চালান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের দ্বিতীয় চালান বুধবার সকাল ১০টায় প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এর আগে গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ভারত হয়ে বিশেষ কার্গো উড়োজাহাজে চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে কঠোর নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে তা রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১১ অক্টোবর কেন্দ্রটির প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। এর আগে ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার অনুমোদন দেয়।
কেন্দ্রটির চুল্লিতে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষ দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
