ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের মা মোসা. নুরভানু বেগমের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজার জামে মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান খান বিপ্লব, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন, রুবেল সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সভাপতি মো. আতিকুর রহমান রুবেল, শৌলজালিয়া হক্কোননূর দরবার শরিফের পীর মো. মঞ্জিল মোর্শেদ, বড়ইয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. জসিম উদ্দিন, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান এবং বলতলা কৈখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. ওবায়দুল হক ওয়াদুদ।
এ ছাড়া ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. সফিকুল ইসলাম মিলন, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, সহসভাপতি মো. ফয়সাল আহম্মেদ মিঠু, সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. সফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম, মো. মোস্তফা কামাল, মো. শামসুল আলম ও মো. মাছুম বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
নুরভানু বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক মো. শাহদাৎ হোসেন এবং কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান।
এ ছাড়া ঝালকাঠি, কাঁঠালিয়া, নলছিটি, রাজাপুর ও ভান্ডারিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মোসা. নুরভানু বেগম (৮০) মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এই বাংলা/এমএস
