নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মন্দিরটি পরিদর্শন করেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাইমুনুল হক মামুন।
এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি নিবারণ চন্দ্র দাশের সভাপতিত্বে এবং মন্দির কমিটির নেতা রোপন নাথের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইমুনুল হক মামুন।
পরিদর্শনকালে তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন আত্মিক সহায়তা দেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারদীয় দুর্গোৎসব আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতা দিচ্ছে।
তিনি আরও জানান, মন্দিরের উন্নয়নের জন্য সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল ছয় লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। বরাদ্দের অর্থ কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।
মাইমুনুল হক মামুন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন—এটাই কাম্য। ধর্ম যার যার, দেশ সবার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিন কোম্পানি, সাধারণ সম্পাদক নবী আলম, সাবেক মহিলা ইউপি সদস্য সাবেকুন্নাহার সাবু, বিএনপি নেতা বদিউল আলম ও জয়নাল আবেদীন এবং যুবদল নেতা আব্দুল হামিদ ও জাহাঙ্গীর আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল ধর ও অর্থ সম্পাদক মদন দাশসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The post কচ্ছপিয়া শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ appeared first on sokalerkhobor24.com.
