হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে সেলিম রেজা (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা ৫ মিনিটে উপজেলার মনিহারপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
লালপুর থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, থানার উপপরিদর্শক (এসআই) এ জে মিন্টু ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মনিহারপুর উত্তরপাড়ায় একটি নির্মাণাধীন বাড়ির দক্ষিণ পাশে আমগাছের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার বাসিন্দা সেলিম রেজাকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক সেলিম রেজা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাঁকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।
