শুভ সকাল। আজ ২৫ অক্টোবর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’
রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়-গুদামে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাদীকে বলা হয়েছে, আজ শনিবারের মধ্যে সমঝোতা না করলে তাঁর ‘লাশ পড়ে থাকবে’। বিস্তারিত পড়ুন...
মাদ্রাসায় শিশু নিপীড়ন: আলেমসমাজ কি চুপই থাকবে

অপরাধবিজ্ঞানের একটি প্রতিষ্ঠিত তত্ত্ব হলো ‘রুটিন অ্যাকটিভিটি থিওরি’। এটি বলে, যেকোনো অপরাধ ঘটার জন্য তিনটি উপাদান একসঙ্গে উপস্থিত থাকতে হয়—একজন অপরাধপ্রবণতাসম্পন্ন ব্যক্তি, একজন সহজলভ্য শিকার এবং একজন সক্ষম তদারককারীর অনুপস্থিতি। বিস্তারিত পড়ুন...
নিজের পা নিজেই কাটলেন ইউক্রেনীয় সেনা, তারপর ড্রোনে ঝুলে ফিরলেন মৃত্যুপুরী থেকে
ইউক্রেনীয় কমান্ডারদের মতে, আকাশপথে ড্রোনের মাধ্যমে কোনো সেনাকে উদ্ধারের এটিই প্রথম জানা ঘটনা। পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে ড্রোনের এমন নজিরবিহীন মাত্রায় ব্যবহার দেখা গেছে। এটি আধুনিক যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে। বিস্তারিত পড়ুন...
সকালে অনুশীলন করানো আশরাফুলকে বিকেলে সরিয়ে দেওয়া হলো

গতকাল সকালেও মিরপুরের একাডেমি মাঠে ব্যাটসম্যানদের অনুশীলনে সঙ্গী ছিলেন মোহাম্মদ আশরাফুল। নাজমুল হোসেন-সাদমান ইসলামদের সঙ্গে আলাদা করে কাজও করতে দেখা গেছে তাঁকে। তবে রাতেই এল জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ঘোষণা। বিস্তারিত পড়ুন...
আমির খান বললেন, ‘৫৬ বছর বয়সে বুঝেছি, ৮৬ বছরে বুঝলে দেরি হয়ে যেত’

আমির বলেন, ‘করোনার সময় বসে ভাবছিলাম, জীবনের প্রায় ৩০ বছর পেরিয়ে গেছে। এক বছর, দুই বছর কিংবা পাঁচ বছর নিজের কাজ নিয়ে পাগলের মতো মেতে থাকা যায়। কিন্তু সেটা যদি ৩০ বছর ধরে চলতে থাকে, তাহলে সম্পর্কগুলো হারিয়ে যায়। আপনার সন্তানেরা বড় হয়ে যায়, তারা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। তখন আমার ভেতরে গভীর এক শূন্যতা তৈরি হয়েছিল।’ বিস্তারিত পড়ুন...
