দুর্গাপূজা উপলক্ষে ব্যতিক্রমী সাজে ক্যামেরার সামনে এসেছেন নাজিয়া হক অর্ষা। বান্দরবানের পাহাড়ি পরিবেশে ধারণ করা ছবিতে লাল শাড়ি ও ত্রিশূলসহ দুর্গার প্রতীকী রূপে দেখা গেছে তাঁকে।
পাহাড়ের নারী শক্তি ও দুর্গা নামের এই ফটোশুট করেছেন আলোকচিত্রী মো. নাজমুল হোসেন। মিস্টার মোমেন্টওয়ালার উদ্যোগে আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়েছে সাতকাহন। প্রকৃতি ও স্থানীয় জীবনের সঙ্গে উৎসবের চিত্র মিলিয়ে ধরার চেষ্টা রয়েছে এতে।
ছবিতে কখনো প্রতিমার মুখ হাতে, কখনো পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন অর্ষা। প্রকাশের পর সহকর্মীসহ দর্শকদের প্রশংসা পেয়েছে আয়োজনটি। উৎসবের পোশাকের পাশাপাশি নারীর আত্মবিশ্বাস, সাহস ও সংগ্রামের ভাবনাও তুলে ধরতে চেয়েছেন সংশ্লিষ্টরা।
