
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।
অধ্যাপক ইউনূসের ওপর এই হামলার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এ ধরনের কাপুরুষোচিত হামলা শুধু টেররিস্টরাই করতে পারে। সাবেক প্রধান উপদেষ্টাকে এমন হেনস্তা সরকার “হালকাভাবে নেয়নি” এবং এটি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি।
The post অধ্যাপক ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী appeared first on অর্থসূচক.
