পটুয়াখালীর প্রমত্তা কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হয়েছে জমজমাট দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। উৎসবের প্রথম দিনেই সমুদ্রের নীল জলরাশি ও সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিল রেখে নান্দনিক কুয়াকাটা থিমে সাজানো রিমার্ক-হারল্যানের জনপ্রিয় ব্র্যান্ড ‘লিলি’ ও ‘নিওর’-এর স্টলটি দর্শনার্থী ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ব্যতিক্রমী এই স্টলে পর্যটকেরা দেশের শীর্ষস্থানীয় বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডগুলোর পণ্য সরাসরি দেখার এবং অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন। আয়োজক ও পর্যটকরা এমন চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
কার্নিভালের অন্যান্য সাধারণ প্রদর্শনীর ভিড়ে স্বতন্ত্র নকশা এবং সমুদ্রসৈকতের আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনা স্টলটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। স্টলে প্রদর্শিত রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলি ও নিওরের বিভিন্ন পণ্য ঘিরে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে নিওর ব্র্যান্ডের সানস্ক্রিন এবং লিলি ব্র্যান্ডের লোশন, পেট্রোলিয়াম জেলি, লিপস্টিক ও প্রেসড পাউডার কেনার পাশাপাশি এগুলোর গুণগত মান সম্পর্কে আগ্রহ দেখান পর্যটকেরা। পাশাপাশি লিলির মানসম্মত বডি ওয়াশ, সাবানসহ দৈনন্দিন ব্যবহার্য পণ্যগুলোও দর্শনার্থীদের নজর কাড়ে। অনেকেই সৈকতের এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে স্টলের সামনে ছবি তুলেন।
স্টলে শুধু পণ্য প্রদর্শনই নয়, দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে সরাসরি পণ্যের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। সমুদ্রসৈকতে ঘুরতে আসা পর্যটকদের জন্য স্কিনকেয়ার ও বিউটি পণ্যের এমন আয়োজন এক বাড়তি মাত্রা যোগ করেছে। বিশেষ করে রোদে সুরক্ষার জন্য সানস্ক্রিন এবং ত্বকের যত্নে লোশন ও ব্যক্তিগত পরিচর্যার অন্যান্য সামগ্রী নিয়ে তরুণী ও পর্যটকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
দর্শনার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি স্টল থেকে বিভিন্ন জনপ্রিয় পণ্যের ফ্রি স্যাম্পল বা নমুনা বিতরণ এবং আকর্ষক উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে। এই গিফট ও স্যাম্পলিং কার্যক্রমে অংশ নিয়ে পর্যটকেরা স্বতঃস্ফূর্তভাবে পণ্য সম্পর্কে বিশদ ধারণা নিচ্ছেন, যা স্টল ঘিরে দর্শনার্থীদের কৌতূহল ও আগ্রহ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবউল্লাহ আল হাবিব বলেন, “কুয়াকাটা বিচ কার্নিভালের এই চমৎকার জায়গায় আমরা সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। সবাই লিলি ও নিওরের পণ্য নিয়ে অত্যন্ত ইতিবাচক রিভিউ দিচ্ছেন এবং আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে উৎসাহিত করছেন।”
তিনি আরও জানান, সরাসরি গ্রাহকদের মুখোমুখি হয়ে তাঁদের মতামত জানার সুযোগ পাওয়া এ ধরনের আয়োজনের অন্যতম বড় ইতিবাচক দিক। পর্যটকেরা পণ্যগুলো দেখছেন, পরখ করছেন এবং রিমার্কের নতুন ব্র্যান্ড ও পণ্যগুলো নিয়ে নিজেদের নিয়মিত অভিজ্ঞতার কথা শেয়ার করছেন।
২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য কার্নিভালে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আধুনিক সংগীতানুষ্ঠান, ফ্যাশন শো, বর্ণিল ঘুড়ি উৎসব, ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও রোমাঞ্চকর বিচ ম্যারাথনসহ নানা আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হয়েছে। সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি ও বিনোদনের এই অনবদ্য সমন্বয় উৎসবমুখর করে তুলেছে পুরো উপকূলীয় এলাকা।
ফেস্টিভ্যালের অফিশিয়াল বিউটি পার্টনার হিসেবে লিলি ও নিওরের এই অংশগ্রহণ কুয়াকাটার পর্যটনে সৌন্দর্যচর্চা ও আধুনিক লাইফস্টাইলভিত্তিক এক নতুন অভিজ্ঞতার সংযোজন করেছে। কুয়াকাটার মনোরম প্রাকৃতিক আবহে সাজানো দৃষ্টিনন্দন স্টল, জনপ্রিয় সব ব্র্যান্ডের পণ্যের প্রদর্শনী এবং উপহারের পসরা সাজিয়ে প্রথম দিনেই সফলভাবে দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
