মোদি সরকারে লুকিয়ে রয়েছে রাহুল গান্ধীর ২০০ চর! সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা। জানালেন, কেন্দ্রের নানা ক্ষেত্রে কর্মরত অন্তত ২০০ জন আধিকারিক নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। সেখান থেকে সরকারের সব খবর পাচ্ছেন বলেই জানালেন রাহুল। তিনি আরও বলেছেন, পুলিশের অর্ধেকের মতে বর্তমানে বিরোধীরা যা করছে তা একেবারে সঠিক।
সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধী সুর চড়ান ভোট চুরি, জ্ঞানেশ কুমারের ইস্তফার মতো একাধিক ইস্যুতে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
