
নাটোরে বাজারের ব্যাগ থেকে শুটারগান উদ্ধার
নাটোরের বড়াইগ্রামে ঘাসের জমিতে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে এসআরবি-৫।
শনিবার রাত ১০ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামের সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমি পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৫ এর মিডিয়া সেল সূত্রে জানা যায়, এসআরবি নাটোর ক্যাম্পের একটি দল উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামের সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলের উপর কলাগাছের নিচে একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকার সংবাদ পায়।
পরে সেখান থেকে ব্যাগটি উদ্ধার করলে তা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বড়াইগ্রাম থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।
