মোহাম্মদ শহিদুল্লাহ, কক্সবাজার টেকনাফ বিশেষ প্রতিনিধি
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে পরিবর্তন করে মোহাম্মদ আবদুল্লাহকে মনোনয়ন দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। এর জন্য দলীয় নেতাকর্মীদের একাংশ ভোটারদের সঙ্গে নিয়ে একের পর এক কর্মসূচিও পালন অব্যাহত রেখেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে ধানের শীর্ষ বিজয় ও ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা জোরালো দাবি তুলেন এ আসনে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহকে মনোনয়ন দেওয়ার ।
টেকনাফ পৌরসভায় আলো শপিং কমপ্লেক্সে বিএনপি'র অফিসে দোয়া মাহফিল পরিচালনা করেন যুবদল নেতা ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান। দোয়া মাহফিল শেষ বিশাল মিছিল সহকারে হাজার হাজার আব্দুল্লাহর সমর্থকরা টেকনাফ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতর
এ সময় নেতাকর্মীদের দীর্ঘ সময়ের মামলা-হামলায় নির্যাতিত উল্লেখ করে আবদুল্লাহকে মনোনয়ন প্রদানের দাবি জানানো হয়। স্লোগান দেওয়া হয় তার পক্ষে। কক্সবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ভুলু জানান, এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে লিখিত মনোনয়ন দেওয়া হয়নি,
দলীয় উচ্চপর্যায়ে বৈঠক ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে , উখিয়া-টেকনাফে আবদুল্লাহর সমর্থক আকাশচুম্বী ধানের শীর্ষ প্রার্থী বিজয় নিশ্চিত করতে তাকে মনোনয়ন দেওয়া জরুরি।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর আগে একই দাবিতে উখিয়া ও টেকনাফে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাফনের কাপড় পরে মশাল মিছিল, কলা গাছ রোপণ, প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচিতে আবদুল্লাহর মনোনয়নের দাবি ।
উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইতিমধ্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।
