কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে মুরাদ হোসেন ও ফিরোজ আলম নামে দুজনকে ১০ দিন করে কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুর খাতায় এলাকায় গাঁজা সেবনের অপরাধে মুরাদ ও ফিরোজ নামে ২ জনকে কারাদন্ডাদেশ এবং ১ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ২১ অক্টোবর উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আপুয়ার খাতা হিন্দুপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মুরাদ হোসেন (৩০) এবং আপুয়ার খাতা নয়া বন্দর এলাকার একরামুল হকের ছেলে ফিরোজ আলম (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় দুই হাজার টাকা।
কুড়িগ্রামের উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
