জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ সম্মাননা সনদ লাভ করেন সোনাগাজীর ইউএনও মারজান হোসাইন। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি, গুণগত মান উন্নয়ন এবং সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়। গত রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় ডিসি মাহবুবউল করিম আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা সনদ ও স্বীকৃতিপত্র তার হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।