জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নিজেদেরকে সংশোধন করতে হবে। ইতোমধ্যে আপনারা দেখেছেন, ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী তাকে পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন।
একইভাবে, সোমবার সাদেক হোসেন খোকার ছেলে ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনটিই শোভা পায় না।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইশরাক হোসেনের মাদক ও দুর্বৃত্ত দমনে যাওয়ার উদ্যোগটি ভালো ছিলো। তিনি পুলিশের ওপর গুলি বর্ষণকারী একদল মাদকসেবীকে দমন করতে গিয়েছিলেন। তবে তার নিজের হাতে অস্ত্র নেয়াটা ঠিক হয়নি, এটি তার পদমর্যাদার সঙ্গে মানানসই নয়। তিনি সরকারের একজন প্রতিমন্ত্রী। তার সঙ্গে বডিগার্ড ও পুলিশ সদস্য রয়েছেন। প্রয়োজনে দলীয় কর্মীদেরকে ব্যবহার করেও তিনি এই কাজটি করতে পারতেন।
এ কারণেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে মাদক ও দুর্বৃত্ত দমনে তার উদ্যোগের বিষয়টি ইতিবাচক ছিল। এ কারণে সাধারণ মানুষ ভবিষ্যতে তার কাজের মূল্যায়ন করবেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ সময় কিছু লোক সাধু সাজার চেষ্টা করবে। এটাই ভোটার হওয়ার সার্থকতা, ভোটের মাধ্যমে জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং যোগ্য ব্যক্তিকে বেছে নেয়ার সুযোগ পাবেন।
