বিয়ের পরেও স্বামীকে রীতিমতো চোখে হারান 'ফ্যানগার্ল' রশ্মিকা মান্দানা। অভিনেত্রী জানিয়েছেন মাঝে মধ্যে তিনি নিজেই বিশ্বাস করতে পারেন না এখন তাঁরা বিবাহিত। এখনও বিজয় দেবরকোন্ডাকে পর্দায় অভিনয় করতে দেখলেই উচ্ছসিত অনুরাগীর মতো আচরণ করতে থাকেন তিনি। তাঁর মনে হয় তিনি আজও বিজয়ের একজন সাধারণ অনুরাগী।
সামনেই মুক্তি পেতে চলেছে রশ্মিকা-বিজয় অভিনীত সিনেমা ‘রণবালি’। এই সিনেমা প্রি-রিলিজ অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই স্বামী বিজয়ের প্রতি নিজের সমস্ত অনুভূতির কথা উজাড় করে দিয়েছিলেন তিনি। রশ্মিকার মুখের বিজয়ের প্রশংসা শুনে ব্যাপক উচ্ছ্বসিত হয়ে পড়েছেন এই জুটির অনুরাগীরাও।
অভিনেত্রীর কথায়, 'আমি তোমার কাজের ভীষণ বড় ফ্যান। ‘রণবালি’-তে তোমার কাজ দেখার জন্য আমি অপেক্ষা করে আছি।' এরপর বিজয়কে তার আসন্ন সিনেমার জন্য একরাশ শুভেচ্ছা জনিয়েছেন অভিনেত্রী। দর্শকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে সবাইকে ভালো থাকার, হাসিখুশি থাকার এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার কথা বলেছেন রশ্মিকা।
এই সিনেমায় বিজয় দেবরকোন্ডাকে দেখা যাবে একেবারে ছক ভাঙা লুকে। আসন্ন সিনেমায় অভিনেতাকে রুক্ষ মেজাজের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাঁকে এই নতুন লুকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন রশ্মিকাও।
শুটিং ফ্লোরের অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী বলেছেন তিনি নিজের সামনে থেকে দেখেছেন শুটিংয়ের দিনগুলোতে কিভাবে গোটা টিম পরিশ্রম করেছে। কাজের প্রতি তাদের নিষ্ঠা দেখে মুগ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে এই সিনেমায় বিজয়ের লুককে নতুন মাত্রা এনে দিয়েছে তার গোঁফ। যা বিশেষ ভাবে মন ছুঁয়েছে অভিনেত্রীর।
https://youtu.be/TTaC77AoBTQ?si=krnRrCB20nqguKbt
একইসাথে অভিনেত্রী এদিন জানিয়েছেন এই সিনেমাটি তাদের দুজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর এই সিনেমার হাত ধরেই বাস্তবের জুটি আরও একবার পর্দায় ফিরতে চলেছেন। তাই আপাতত ১৬ ই অক্টোবর এই সিনেমা মুক্তি পাওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তাঁদের অনুরাগীরা।
