চোরবাগানের ঘটনায় আটক আরও এক ঘোষক। তাঁর নাম কুশল মজুমদার ওরফে কালিয়া। চোরবাগানের প্যান্ডলে দু’জন ঘোষক ছিলেন। বৃহস্পতিবারই নদিয়া থেকে সঞ্জীব রাহা ওরফে সেন্টু নামে এক ঘোষককে আটক করা হয়। শুক্রবার সকালে গিরিশ পার্ক থেকে আটক করা হয় কালিয়াকে। যদিও কুশলের স্ত্রী সংবাদমাধ্যমে জানান, তাঁর স্বামী থানায় গিয়ে সারেন্ডার করেছেন। একই সঙ্গে তাঁর স্ত্রীর দাবি, মাঠের কিছু সদস্য তাঁর স্বামীকে সামনে না আসার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ও যে হেতু কোনও দোষ করেনি, তাই তিনি আত্মসমর্পণ করবেন বলে ঠিক করেন।
