
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ৩৯২ শিশু। এর মাঝে ৮৬ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ৭৭ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১০৪ শিশু।
দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২২ হাজার ৯২৬ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৭৮ হাজার ৮৬৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
The post হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু appeared first on অর্থসূচক.
