Published on
:
1 min read
এই সময়: খেলাধুলোর পাশাপাশি সংসার চালাতে কেউ বেঙ্গল সাফারিতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। কেউ বিউটি পার্লার কিংবা বেসরকারি কোনও সংস্থায় দৌড়তেন কিছু রোজগারের আশায়। এর ফলে খেলাধুলোয় ব্যাঘাত ঘটত। এ বার শিলিগুড়ির এমন ন’জন খো খো খেলোয়াড়কে সরকারি চাকরি দিল রাজ্য সরকার। শনিবার শিলিগুড়ির পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোয় পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে মহকুমা ক্রীড়া সংস্থার তরফে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। ওই ন’জনকে বিশেষ সম্মান জানিয়ে আগামী কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়।
এক নজরে
সরকারের তরফে ৭৮ জন ক্রীড়াব্যক্তিত্বকে চাকরি দেওয়া হবে বলে জানানো হয়
সালমা মাঝি, পলাশ পাল, মনোজ সরকার-সহ মোট ৯ জন সম্প্রতি চাকরি পেয়েছে
পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেছেন, সংসার–পরিবার নিয়ে চিন্তা দূর করে খেলাধুলোয় আরও মনোনীবেশ করতে পারবেন খেলোয়াড়রা
জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে সরকারি চাকরি পেয়েছেন ওই ন’জন খেলোয়াড়
সম্প্রতি সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে গোটা রাজ্য থেকে ৭৮ জন ক্রীড়াব্যক্তিত্বকে সরকারি চাকরি দেওয়ার কথা জানানো হয়। সেই তালিকায় রয়েছেন শিলিগুড়ির সালমা মাঝি, পলাশ পাল, মনোজ সরকার, জ্যোতি বিশ্বকর্মা, সঞ্জিৎ মহন্ত, অনুকূল সরকার, জাহিদা খাতুন, মাম্পি সরকার এবং সঞ্চারী ঘোষ। এঁরা প্রত্যেকেই খো খো–য় জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। শঙ্করের মতে, সরকারের এই উদ্যোগের ফলে সংসার–পরিবার নিয়ে চিন্তা দূর করে খেলাধুলোয় আরও মনোনীবেশ করতে পারবেন এই খেলোয়াড়রা।
FAQ
ন’জন খেলোয়াড় কারা?
সালমা মাঝি, পলাশ পাল, মনোজ সরকার, জ্যোতি বিশ্বকর্মা, সঞ্জিৎ মহন্ত, অনুকূল সরকার, জাহিদা খাতুন, মাম্পি সরকার এবং সঞ্চারী ঘোষ
ন’জন খেলোয়াড় কারা এর আগে কোন খেলার সঙ্গে যুক্ত ছিল?
খো খো খেলার সঙ্গে যুক্ত ছিলেন
সরকারি চাকরি পাওয়ার আগে তাঁরা কি কাজ করতেন?
বিউটি পার্লার কিংবা বেসরকারি কোনও সংস্থায় দৌড় করে অর্থ উপার্জন করতেন
সরকারের তরফে মোট কতজনকে চাকরি দেওয়া হবে?
রাজ্য থেকে ৭৮ জন ক্রীড়াব্যক্তিত্বকে সরকারি চাকরি দেওয়ার কথা জানানো হয়
