প্রকাশিত: ১৩:৩৩, ১৫ অক্টোবর ২০২৬ আপডেট: ১৩:৩৪, ১৫ অক্টোবর ২০২৬
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিরা
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিরা। কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কক্সবাজারে পৌঁছে সরাসরি ক্যাম্পের উদ্দেশে রওনা হন।
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে আছেন- এস কে আজিজুল বারী, সৈয়দ আল নোমান, হুম্মাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম তুলি ও মীর আহমদ বিন কাসেম। এ ছাড়া কক্সবাজারের উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীও প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলের রোহিঙ্গা হেরিটেজ সেন্টার (ক্যাম্প-৬), তুর্কি হাসপাতাল (ক্যাম্প-৯) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণকেন্দ্র (ক্যাম্প-৪) পরিদর্শনের কথা রয়েছে। এ ছাড়া, ক্যাম্পের রোহিঙ্গা যুবক ও নারীদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।
