কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের আজগরা বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে উদ্ধারকাজের জন্য লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার পর বেসরকারি ট্রেনটির যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে কোনো যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটিতে প্রায় ১০টি বগি ছিল। এর মধ্যে ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে আরেকটি রেললাইন দিয়ে রেলপথটিতে অন্য ট্রেনের চলাচল অব্যাহত আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাওটি স্টেশনের উত্তর পাশে এসব বগি লাইনচ্যুত হয়েছে। রেললাইনে কাজ চলার সময় লাইন খোলা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার ওমর ফারুক ভূঁইয়া বলেন, বিষয়টি তাঁর জানা নেই। রেলওয়ের প্রকৌশল বিভাগ কোনো কাজ করলে আগে ও পরের দুই স্টেশনকে জানায়। তবে এ ধরনের কাজের বিষয়ে তাঁরা কোনো তথ্য পাননি।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার ওমর ফারুক ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পর থেকে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে ডাউনলাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল করছে। লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর থেকে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ আছে জানিয়ে ওই স্টেশনমাস্টার বলেন, তবে ডাউনলাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল করছে। লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
The post কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা appeared first on বাংলাধারা.
