রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাত ১১টায় পুলিশের অভিযানে মংনুচুং মারমার দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হল রাইখালী ইউনিয়ন নারানগিরি ইউপি সদস্য এনামুল হক (৫৫), ডংনালা গ্রামের সুইচাপ্র মারমা (৪৫), মংনুচিং মারমা (৪৮), রাঙ্গুনিয়া কোদালা এলাকার আনোয়ার হোসেন (৪৫) জাফর আহমেদ (৪৩) ও মো. রিপন। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১২ হাজার ৫১৫ টাকা, জুয়ার তাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের রবিবার সকালে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ
শেয়ার করুন
