কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের পাঁচ আরোহী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রৌমারীর সায়েদাবাদ বাজারের পাশে একটি মালবোঝাই ট্রাক ব্যাটারি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে জানতে পেরেছি। ঘটনাস্থলের কাজ করছি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।’
বিস্তারিত আসছে...
