তৃতীয়ায় অর্থাৎ মঙ্গলবারই খুলে যাচ্ছে শ্রীভূমির পুজো মণ্ডপ। মণ্ডপ খোলার আগেই ভিআইপি রোডে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য এ বার ড্রোনে নজরদারি থেকে শুরু করে থাকছে বিশেষ গ্রিন করিডর। মণ্ডপের প্রস্তুতি ও সাধারণ মানুষের ভিড় সামলানোর ব্লু-প্রিন্ট নিয়ে কী বললেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক বাবুয়া চট্টোপাধ্যায় ও সভাপতি কনক দেবনাথ? দেখুন এক্সক্লুসিভ গ্রাউন্ড রিপোর্ট।
