সংবাদচর্চা রিপোর্টঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গ্রেফতারকৃত ১২জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ২৫অক্টোবর রবিবার বিকেলে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রুবেল মিয়া, বকুল মিয়া, সুমন মিয়া, মাসুম মিয়া, পনির হোসেন, শাহজাহান মিয়া, শাহীন মিয়া, সামাদ মিয়া, বিল্লাল হোসেন, আমির মিয়া, সুমাইয়া ও শরিফুল। তাদের বাড়ি রূপগঞ্জের বিভিন্ন গ্রামে। দন্ডপ্রাপ্তদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছর। তাদেরকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
The post রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে বিনাশ্রম কারাদণ্ড appeared first on Daily Sangbad Chorcha.
