রাজধানীর কাকরাইলের একটি বাসা থেকে এনাম রসুল (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা ৯৯৯ ফোনকলে খবর পেয়ে ভোর ৫টার দিকে কাকরাইলের ১৯ নম্বর প্লটের ৬৭/৮ নম্বর বাসার অষ্টমতলার বাথরুমে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তার শরীরে কোনো জখমের চিহ্ন নেই। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
এসআই জয় প্রান্ত বলেন, নিহত ব্যক্তির গ্রামের বাড়ি পটুয়াখালীর কুমারখালী এলাকায়। বাবার নাম মৃত শওকত আলী।
কেএজেডআইএ/বিএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
