কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় নিহতদের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা গেলেও তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের পর থেকে একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন যশোরের বাসিন্দা নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাঁদের দুই শিশুসন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।
নাহিদুর রহমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর ও পরিবারের অন্য সদস্যদের নিখোঁজের খবরে উদ্বেগ তৈরি হয়েছে।
স্বজনদের আশঙ্কা, উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহের মধ্যে পরিবারের সদস্যরা থাকতে পারেন। তবে তাঁদের পরিচয় ও বর্তমান অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং নিহতদের পরিচয় নিশ্চিত করার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা
