১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও দাওয়াতি অনুষ্ঠানে অংশ নেবেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় ও শীর্ষপর্যায়ের নেতারা।
দলের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগীয় প্রধান শেখ ফজলুল করীম মারুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশ নেবেন চরমোনাই পীর। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটির আয়োজনে ধর্মীয় ও দাওয়াতি সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
আরও পড়ুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

এ ছাড়া সফরকালে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে সমসাময়িক নানা বিষয়েও মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।
