শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।।
জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
- আপলোডের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আজিজুল প্রামাণিক নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল প্রামাণিক(৩৮) উপজেলার নরিনা ইউনিয়নের নাবিলা গ্রামের মৃত গফুর প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। গত ২৪/১০/২০২৬ আনুমানিক রাত ৯ ঘটিকায় স্থানীয় সড়কে অটোরিকশা চালানোর সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটারের মতো ছেঁচড়ে নিয়ে যায়। তিনি গুরুতর জখমের সহিত নিহত হন।নিহত আজিজুলের ৪ বছর বয়সী একটা ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বা স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
এই ক্যাটাগরীর আরো খবর..
ফেসবুকে আমরা..
