জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী। শনিবার (২৪ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আর পালি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইতোমধ্যে ২৫ অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংষ্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নের লক্ষ্যে শিক্ষাক্রম সমন্বয় কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে।
এদিকে শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মোননীত হওয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারিদের পক্ষ থেকে ডা. মোহা. হাছানাত আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ সরকারি কলেজ ও বিএমসি মহিলা কলেজ, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবংবিভিন্ন সামাজিক-সংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
এ বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী বলেন, জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হওয়া অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন এবং অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব। দেশ ও জাতির শিক্ষার উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখতে চাই।
মনিরুল ইসলাম শামীম/আরএআর
