
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, সিলেটকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। শনিবার বেলা ২টায় সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আনন্দ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়েস লোদী বলেন, ২০১৩ সালের পর সিলেটে গড়ে ওঠা নতুন পর্যটনকেন্দ্রগুলো আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বিশেষ করে রাতারগুলসহ সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে গেজেটভুক্ত করার প্রক্রিয়া চলছে। দ্রুত এসব স্থানকে সরকারি স্বীকৃতি দেওয়ার আশাও প্রকাশ করেন তিনি। পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, ছুটি ও উৎসবের সময়ে সিলেটে পর্যটকদের আগমন বাড়লে কিছু হোটেল ও পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা ভোগান্তির অভিযোগ ওঠে। এসব অনিয়ম রোধে নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি সিলেটের আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য সংরক্ষণেও সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন চেম্বার ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ কাপ্তান হোসেন, রোটারিয়ান হাসান কবির চৌধুরী, রোটারিয়ান আবু হাফিজ চৌধুরী, উইমেন্স চেম্বারের পরিচালক রোটারিয়ান তাহমিনা হাসান চৌধুরী ও গাজী জিনাত আফজা এবং ব্যবসায়ী জাহানারা বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক কারী হিফজুর রহমান। এ সময় ক্লাবের সিনিয়র সহসভাপতি রোটারিয়ান নুরুল ইসলাম রুপন, সহসভাপতি মো. এনামুল কবির, সহসাধারণ সম্পাদক শাহ রুম্মান, সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ, সহসাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মওদুদ আহমদ, কোষাধ্যক্ষ ওলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুমিন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুকসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ট্যুর বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী, সহভ্রমণ বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, অফিস সম্পাদক রতন পাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী মিশু এবং নির্বাহী সদস্য মাহবুব ইকবাল মুন্না, এহতেশামুল হক শাহিন, মনোয়ার হোসেন ও ফুজাইল আহমদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট ট্যুরিস্ট সোসাইটির সভাপতি রোহেল বক্ত তুষার এবং ক্লাব সদস্য কামাল আহমদ, এমএসইউ রানা, নুরুল ইসলাম জুয়েল ও হোসাইন আহমদ মুন্না।
আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি
