
বায়ার্ন কোচ কোচ ভিনসেন্ট কোম্পানিফেসবুক
Published on
:
1 min read
ট্রেনিং করানোর সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি। মাঠে পড়ে যান তিনি। ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কোম্পানিকে। সেখানে বেশ কিছু মেডিক্যাল পরীক্ষা হয়েছে তাঁর। তবে এখন বেলজিয়ামের কোচের কন্ডিশন স্থিতিশীল বলে বায়ার্নের তরফে জানানো হয়েছে। বায়ার্নের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোম্পানির হাসপাতালে পরীক্ষা চলছে এবং এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি। তাই সহকারী কোচিং স্টাফ প্র্যাক্টিস ও ম্যাচের দায়িত্বে থাকবেন।’ ক্লাব চায়, সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরুন কোম্পানি, তাদের তাড়াহুড়ো নেই।
