তাঁর আসল নাম তাপসী দাস। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত ‘পুচির মা’ হিসেবে। মূলত পুচি তাঁর প্রথম পোষা বিড়ালের নাম। ২০১৯ সাল থেকে বানাচ্ছেন নিত্যজীবনে ঘটা সব মজার ভিডিও। দেশে–বিদেশে তাঁর রয়েছে অসংখ্য অনুসারী। দুর্গাপূজা উপলক্ষে নকশার পাঠকদের জন্য তিনি বানিয়েছেন চারটি পদ।
নিরামিষ পনির
উপকরণ
রান্নার পনির: ২৫০ গ্রাম কিউব করে কাটা
আস্ত জিরা: আধা চা-চামচ
গোলমরিচ: আধা চা-চামচ
জিরা আধা: চা-চামচ
কাজুবাদাম: ৬-৭টি
টমেটো: ১টি
কাঁচা মরিচ: ৪-৫টি
তেল বা ঘি: সিকি কাপ
ক্যাপসিকাম কিউব করে কাটা: আধা কাপ
পেঁয়াজ: আধা কাপ
পানি: অল্প পরিমাণে
লবণ: স্বাদমতো
চিনি: ১ চা-চামচ
গরমমসলা গুঁড়া: আধা চা-চামচ।

প্রণালি
তাওয়ায় আস্ত জিরা, গোলমরিচ ও জিরা হালকা ভেজে নিন। সেগুলো ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে। একটা ব্লেন্ডারে আগে থেকে ভিজিয়ে রাখা কাজুবাদাম, টমেটো, কাঁচা মরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিন। চুলায় আরেকটি পাত্রে তেল বা ঘি দিয়ে দিন। সেখানে পনির কিউবগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নিতে হবে। গরম তেলে ব্লেন্ড করে রাখা কাজু বাদামবাটার মিশ্রণ দিয়ে দিন। ঢাকনা দিয়ে কষিয়ে নিন। তারপর তেল ভেসে উঠলে সেখানে কিউব করে কাটা ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে দিন। এরপর পানি ও লবণ, চিনি দিয়ে দিন। ঢাকনা দিয়ে ৪–৫ মিনিট রান্না করে নিন। সবকিছু সেদ্ধ হয়ে এলে সেখানে ভেজে রাখা পনির দিয়ে দিন। নেড়েচেড়ে সব একসঙ্গে রান্না করে নিন। ভেজে রাখা গরমমসলার গুঁড়ার মিশ্রণটি ওপরে ছড়িয়ে দিন। এবার গরম-গরম পরিবেশন করুন।
লুচি
উপকরণ
ময়দা: ২ কাপ
লবণ: স্বাদমতো
তেল: ২ টেবিল চামচ
গরম পানি: অল্প পরিমাণে।

প্রণালি
একটি পাত্রে ময়দা, লবণ ও তেল মিলিয়ে নিন। এরপর অল্প অল্প করে গরম পানি দিয়ে নরম ডো বানিয়ে নিতে হবে। ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিন ৩০ মিনিট। লুচির জন্য ছোট ছোট করে রুটির মতো বেলে নিন। গরম ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকো লুচি।
