
ছবি: iSock
Published on
:
1 min read
মঙ্গলবার প্রায় দুপুর ১টা থেকে মা ফ্লাইওভারে যানযট শুরু হয়েছে। লালবাজার ট্র্যাফিক সূত্রে জানা গিয়েছে, লা-মার্টিনিয়ার স্কুলের পড়ুয়াদের ছুটি হওয়ার ফ্লাাইওভারে উপরে গাড়ির চাপ বাড়ে। এ ছাড়া ফ্লাইওভারের উপরে একটি গাড়ি খারাপ হয়ে যায়। সেই কারণে যানযট তীব্র হয়। ১ ঘণ্টার বেশি সময় ধরে এই যানযট চলছে। পার্কসার্কাসের দিকে যে গাড়িগুলি যাওয়ার কথা, সেগুলির এখনও দিক বদল হয়নি। তবে পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে বলে ট্র্যাফিক সূত্রে খবর। মা ফ্লাইওভারের উপরে গাড়ির গতি খুব শ্লথ। তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য অনেকে বেলেঘাটা থেকে শিয়ালদহ, ক্রিক রো হয়ে এসপ্ল্যানেড রুটে যাতায়াত করছেন।
